চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় পৃথক স্থান থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে দামুড়হুদা ও জীবননগর উপজেলা থেকে তাদের আটক করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশিদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ দুই উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানায় পুলিশ।
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের নিয়ামত মণ্ডলের ছেলে হারুন (৩২), ঝাঝাডাঙ্গা গ্রামের আজিজুর হকের ছেলে আনসার আলী (৪০) ও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রাখালভোগা গ্রামের মৃত জলিল মণ্ডলের ছেলে আসাদুল ইসলাম (৩২) নামে মোট ৩ জনকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে জি,আর ও সি,আর মামলা করা হয়েছে বলে জানাগেছে।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর





