চট্টগ্রামে জামাল উদ্দিন (৩০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতকানিয়ার ফুলতলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত জামাল ফুলতলা এলাকার মোহাম্মদ বদি আলমের ছেলে।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ খালেদ হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জামাল উদ্দিন ৩-৪ জন সঙ্গীসহ ফুলতলা বাজারের একটি কনফেকশনারিতে আড্ডা দিচ্ছিল।

এসময় একটি সিএনজি অটোরিকশায় চড়ে ৫-৬ জন যুবক এসে জামালকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই নিহত হন জামাল উদ্দিন। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হয়নি বলে জানান ওসি।

এআর