কুয়াকাটা সমুদ্র সৈকতের আন্ধার মানিক নদীর মোহনার লেম্বুর চরে ও কোমরপুরে পৃথক দু’টি অজ্ঞাত গলিত লাশ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে কোমরপুরের লাশটি উদ্ধার করে পটুয়াখালীতে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া কুয়াকাটা সৈকতের খাজুরা সংরক্ষিত বন সংলগ্ন লেম্বুর চরে একই দিনে পাওয়া যায় আরেকটি লাশ।
এ সম্পর্কে প্রত্যক্ষদর্শী খাজুরা ফরেস্টের বিট অফিসার পলাশ চক্রবর্তী জানিয়েছেন, লাশটি গলিত এবং প্রায় কঙ্কাল অবস্থায় পৌছেছে। সনাক্ত করার কোন উপায় নেই।
পড়নে কিছু না থাকলেও একটি লাল রংয়ের শার্ট দেখে এটি পুরুষের এবং সাগরে মাছধরা ট্রলার ডুবির ঘটনায় কোন জেলের লাশ হতে পারে বলে তিনি অনুমান করছেন।
অপর উদ্ধার হওয়া লাশটি সম্পর্কে মহিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, মহিপুর ইউনিয়নের কোমরপুর সাগর মোহনায় পাওয়া লাশটি উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
অর্ধগলিত লাশের শরীরে সাদা রংয়ের শার্ট ও শার্টের নিচে লাল রংয়ের গেঞ্জি ছিল। তবে এটি পুরুষের লাশ এবং সাগরের কোন হতভাগ্য জেলের লাশ হতে পারে বলে তার ধারণা।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামানের সাথে এ বিষয় কথা বললে তিনি জানান, পৃথক ভাবে পুলিশ ২টি লাশ উদ্ধার করা হয়েছে।
এআর





