রাজধানীর কলাবাগান লেক সাকার্স এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে সাত জন দগ্ধ হয়েছেন।

শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন দমকল বাহিনীর সদস্য ও স্থানীয়রা।

দগ্ধরা হলেন সুমন (৩০), রেশমা (২৫), বিথি (১৫), রাব্বি (১০), অয়ন (২০), রুবি (৪০) ও মমতা (৫০)। তারা সাবাই একই পরিবারের সদস্য। তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

মোহাম্মদপুর ও পলাশী থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে শনিবার সাড়ে ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কীভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ওই বাসার দু’টি কক্ষের টিনের চাল উড়ে গেছে ও ইটের দেয়াল ফেটে গেছে বলে খবর পাওয়া যায়।

মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল আলীম জানান, টিনশেড ঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে এসেছে। দগ্ধদের ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেএইচ