কুমিল্লায় অন্যায় ভাবে ৫ শিবির কর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল ইয়াছিন আরাফাত বলেন, দেশে প্রতিনিয়ত অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে নিরপরাধ ছাত্ররা। গতকাল রাতে কুমিল্লা সদরের কোটবাড়ী মাঝিপাড়ার একটি মেস থেকে অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয় শিবির কর্মী ও কুমিল্লা পলিটেকনিকের ছাত্র আনোয়ার হোসেন, শরিফুল  ইসলাম,আরিফ হোসেন, মনির হোসেন ও আব্দুস সামাদকে।

গতকাল গভীর রাতে মাঝিপাড়ার বিভিন্ন মেসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‌্যাব। অথচ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ বা মামলা নেই। আমরা বিশ্বস্ত সুত্রে জানতে পেরেছি তাদেরকে জড়িয়ে নাটক সাজানোর চেষ্টা করছে পুলিশ প্রশাসন।

এর আগে গত ২৮ তারিখ পুলিশ কোটবাড়ী এলাকার একটি মেস থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে গ্রেপ্তার করে অস্ত্র উদ্ধারের নাটক সাজায়। সারাদেশে নিরীহ মেধাবী ছাত্রদের জীবনকে বিপন্ন করতেই সরকার ও প্রশাসন ঘৃণ্য রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। আমরা নিরীহ ছাত্রদের এই অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

নেতৃবৃন্দ বলেন, সরকারের ইশরায় আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এখন দায়িত্ব পালন বাদ দিয়ে নাটক প্রযোজনায় নেমে পড়েছে। আর এসব নীতিহীন অপকর্মের শিকার হয়ে চলেছে নিরীহ ছাত্ররা। আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদের কোন ক্ষতি বা তাদের নিয়ে কোন নাটক ছাত্রশিবির মেনে নেবেনা। অবিলম্বে গ্রেপ্তারকৃতদের  মুক্তি দিতে হবে।

এমবি