রাজধানীর বনানী রেললাইন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (২৫) মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

এরপর সকাল সাড়ে ৯টায় ঢামেক জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেকের উপ-পুলিশ ইনচার্য মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কেএইচ