ডা. শামারুখ মাহজাবিনের মৃত্যুর রহস্য উন্মোচন ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে আইডিইবি যশোর জেলা শাখা। মঙ্গলবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংহতি প্রকাশ করে জেলা মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য, ডা. ইউসুফ আলী ও ইঞ্জিনিয়ার আবুল হোসেন প্রমুখ।বক্তারা বলেন, ‘মেধাবী ছাত্রী ডা. শামারুখকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার প্রকৃত রহস্য আড়াল করে একটি পক্ষ শামারুখের হত্যারকারী শ্বশুর খান টিপু সুলতান, স্বামী হুমায়ুন সুলতান ও শাশুড়ি ডা. জেসমিন আরাকে রক্ষার জন্য একটি প্রভাবশালী মহল কাজ করছে।’
শামারুখের লাশের ময়নাতদন্ত নিয়ে টালবাহানা করা হলে যশোরবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দেন বক্তারা।
দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য গত ১৪ ডিসেম্বর যশোরের কারাবালায় কবর থেকে শামারুখের লাশ তোলা হয়।
জেআই





