তিনদিনের সফর শেষে ঢাকা ছাড়লেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।
সকাল আটটায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ উড়োজাহাজে তিনি বাংলাদেশ ত্যাগ করেন।
বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনদিনের সরকারি সফরে সোমবার সকালে ঢাকা পৌঁছান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে হুন সেনকে অভিনন্দন জানান শেখ হাসিনা।
এ সময় তিনবাহিনীর একটি চৌকস দল হুন সেনকে গার্ড অব অনার এবং রাষ্ট্রীয় সালাম জানায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি গার্ড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
বিমানবন্দরে উষ্ণ অভিনন্দন জানানোর পর কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নেয়া হয়।
বাংলাদেশে অবস্থানকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নগরীর বৌদ্ধ বিহারও পরিদর্শন করেন কম্বোডীয় প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ৩ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফরত কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের মধ্যে আলোচনা শেষে গতকাল বাংলাদেশ ও কম্বোডিয়া একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছে।
ঘোষণায় বলা হয়, ‘বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক সৌহার্দ্যমূলক পরিবেশে দুই প্রধানমন্ত্রী দ্বিপীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বিস্তারিত আলোচনা করেছেন।
১৭ দফা ঘোষণায় দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপীয় সম্পর্কের পাশাপাশি প্রথমবারের মতো কম্বোডিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসায় এবং দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বারিত হওয়ার বিষয়টিকে স্বাগত জানানো হয়।
দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বারিত হয়েছে।
চুক্তিগুলো হলো : দ্বিপীয় সহযোগিতা জোরদারে জয়েন্ট কমিশন গঠন, পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি ও সুরা চুক্তি এবং উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি।
এ ছাড়াও উভয় প কৃষিেেত্র বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বার করেছে।
ঢাকা, ১৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





