কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট কালোবাজারির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
সোমাবার সকাল সাড়ে ৯টায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি থানা পুলিশ, র্যা ব, এপিবিএন এবং আনসার বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ বলেন, অভিযুক্ত ১০ জন লাইনে দাঁড়িয়ে টিকিট কালোবাজারির চেষ্টা করছিল। লাইনে দাঁড়িয়ে কয়েকজন টিকিট নিয়েছে, তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি বলেন, টিকিট কালোবাজারি রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। স্টেশনে মোট ১৬ টি সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে নজরদারি করা হচ্ছে। এছাড়াও পৃথকভাবে প্রতিটি যাত্রীর ভিডিও চিত্র সংগ্রহ করা হচ্ছে যেন কালোবাজারি রোধ করা যায়।
সকাল ৯টায় দ্বিতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ
জাতীয়
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগ, আটক ১০
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টিকিট কালোবাজারির অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। সোমাবার সকাল সাড়ে ৯টায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী,





