কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় বিপ্লব শেখ (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সে স্থানীয় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকালে বিপ্লব বাড়ির পাশেই বাইসাইকেল চালাচ্ছিল।

এ সময় সাইকেল চালিয়ে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে উঠলে পেছন থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেই।

এতে বিপ্লব রাস্তায় পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত স্কুল ছাত্র বিপ্লব শেখ মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সেজান শেখের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এসএইচ