২০ দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে হত্যা নির্যাতন ও খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর হাতিরপুলে একটি মিছিল বের হয়। মিছিলটি হাতিরপুল মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে কর্মপরিষদ সদস্য অবৈধ সরকারের পদত্যাগ দাবি করে বলেন, বর্তমান সরকার এখন দিশেহারা হয়ে মরণ কামড় দিচ্ছে। তাদের হাত থেকে সাধারণ মানুষও রেহাই পাচ্ছে না।
তিনি আরো বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। মিছিলে অংশগ্রহনকারী সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সাহসের সকল বাঁধা মোকাবেলা করে সরকারের পতন ত্বরান্বিত করার আহবান জানান।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নিউমার্কেট থানার আমীর মোঃ নুরুন্নবী মানিক, কলাবাগান থানা আমীর মোঃ মোশারফ হোসেন, ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা সভাপতি মোঃ নাজিম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী মোঃ আব্দুস শাহীদ।
এআর





