কুষ্টিয়ার ৫টি পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি তাদের মেয়র প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে দুই দলের কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড। জেলা পর্যায় থেকে প্রেরিত তালিকা দলের কেন্দ্রিয় নির্বাচনী বোর্ড পর্যবেক্ষন করে গতকাল মঙ্গলবার রাতে চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
আওয়ামী লীগ : কুষ্টিয়া সদর পৌরসভায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আনোয়ার আলী, মিরপুর পৌরসভায় বর্তমান মেয়র হাজি এনামুল হক মালিথা, ভেড়ামারা পৌরসভায় বর্তমান মেয়র হাজি শামীমুল ইসলাম ছানা, কুমারখালী পৌরসভায় বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ ও খোকসা পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম তারিক।
বিএনপি : কুষ্টিয়া শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদদ্দিন আহমেদ, কুমারখালী পৌরসভায় জেলা বিএনপির গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম লিপন, খোকসা পৌরসভায় সাবেক পৌর মেয়র মরহুম আনোয়ার আহমেদ তাতারীর ছেলে যুবনেতা নাফিজ আহমেদ খান রাজু, মিরপুর পৌরসভায় মিরপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ খান ও ভেড়ামারায় ২০ দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন ভেড়ামারা উপজেলা জাতীয় পাটির সভাপতি মহিউদ্দিন বানাত।
এআই





