ময়মনসিংহে ভ্রাম্যমান আদালত সেমাই কারখানায় অভিযান চালিয়ে ভেজাল সেমাই তৈরির দায়ে সদর উপজেলার মাইজবাড়ি এলাকার ৪টি সেমাই কারখানাকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে।
রবিবার দুপুরে অভিযানের এ তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম. ফয়জুল হক।
আ.ন.ম. ফয়জুল হক বলেন, দীর্ঘ দিন ধরে সেমাই তৈরিতে নির্ধারিত উপকরণের পরিবর্তে নিম্নমানের উপকরণ ও পোড়া তেল ব্যবহার করে মাইজবাড়ি এলাকায় ৪টি সেমাই কারখানায় ভেজাল সেমাই উৎপাদন করছিল অসাধু ব্যবসায়ীরা।
শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে সাত্তার লাচ্ছা সেমাই কারখানার মালিককে ২৫ হাজার টাকা এবং আরও তিনটি কারখানার মালিক মোজাম্মেল হককে ২০ হাজার টাকা, মঞ্জুরুল হককে ২০ হাজার টাকা ও মো. বাবুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসএইচ





