নোয়াখালীতে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেলার মাইজদী টাউন হল মোড়ে ঘন্টা ব্যাপী এ কর্মসূচির আয়োজন করেন বাসদ।

এতে সভাপতিত্ব করেন  বাসদের নোয়াখালী জেলা আহবায়ক অধ্যাপক মতিনুদ্দীন আহমদ। বক্তব্য রাখেন- তেল, গ্যাস, বিদ্যুৎ,ও বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী জেলা আহবায়ক আ ন ম জাহের উদ্দীন। বাসদের সদস্য সচিব দলিলুর রহমান দুলাল, সদস্য মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি বিটুল তালুকদার ও সম্পাদক মোবারক হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বিগত কয়েক মাস যাবত থেকে বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছে জ্বালানী তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করার জন্য। এটা বাস্তবায়ন হলে দ্রব্য মূল্য, গন পরিবহনসহ গ্যাস ও জ্বালানী নির্ভর সকল ক্ষেত্রে সারাদেশ ব্যাপী জনজীবনে প্রভাব পড়বে। এর জন্য ঐক্যবদ্ধ গনআন্দোলন গড়ে তুলতে জনগনের প্রতি অনুরোধ জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এমকে