নরসিংদীতে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুর রহমান ও মনোহরদীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী শাহারিয়ার কবীর মনোনয়ন প্রত্যাহার করেছেন।
রোববার বিকেল সাড়ে ৪টায় সিদ্দিকুর ও গত শনিবার বিকেলে শাহরিয়ার নিজ নিজ নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থিতা প্রত্যাহার করেন।
দুই মেয়র পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় নরসিংদী পৌরসভায় মেয়র পদে পাঁচজন এবং মনোহরদীতে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মাধবদী পৌরসভার তিনটি ওয়ার্ড থেকে মোট ছয়জন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর ফলে ৫ নম্বর ওয়ার্ডে মো. সালাহ উদ্দিন নামে এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হবেন।
এছাড়া মনোহরদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দীপক কুমার চক্রবর্তী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এমকে





