চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত নয় মাসে দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩,১৮৫ জনের। আহত পাঁচ হাজারের বেশি।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এসব তথ্য জানান।

তিনি বলেন, এই মৃত্যু অনেক দেশের প্রাকৃতিক দুর্যোগে, এমনকি যুদ্ধ চলা দেশগুলোর মৃত্যুর চেয়ে বেশি।

এসএইচ