গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড নামক একটি কারখানার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা কাজ করছেন। জয়দেবপুর ফায়ার সার্ভিস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বানিয়ারচালা এলাকায় মোশারফ কম্পোজিট লিমিটেড কারখানার টিনশেডের একতলা ভবনের তুলার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, শ্রীপুরের ২টি ও ভালুকার ১টি ইউনিট মোট ৬টি ইউনিট কর্মীরা আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এএস