পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিবির। মিছিলে বাঁধা দিলে পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ৭ জন আহত হন ও ৪ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিলকারীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে শিবিরের ঢাকা মহানগরী উত্তর শাখা সভাপতি রাকিব মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ একটি মিছিল বের হয়। মিছিলটি বসুন্ধরা এলাকা থেকে শুরু হয়ে কুড়িল বিশ্বরোডে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিল শেষ হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায় । এতে ৩ জন শিবির কর্মী আহত হন। ঘটনাস্থল থেকে ২ জন শিবির কর্মীকে পুলিশ আটক করেছে।
এদিকে সকাল পৌনে ৯টার দিকে শাখা সভাপতি খালিদ মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। মিছিলটি নবাবপুর রথখোলা এলাকা থেকে শুরু হয়ে ঠাঠারিবাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শেষে চলে যাওয়ার সময় শিবির কর্মীদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে ৪ জন আহত হন। এ সময় দুই শিবির কর্মীকে আটক করে সূত্রাপুর থানা পুলিশ।
এ ছাড়া ঢাকা মহানগরী পশ্চিম শাখা, দক্ষিণ শাখা, ঢাকা কলেজ, মিরপুর বাংলা কলেজ, তিতুমির কলেজ, বাড্ডা শাখা শিবির ও শিবিরের ঢাকা মহানগরী পূর্ব শাখার উদ্যোগে খিলগাঁও তালতলা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিবির।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
রাজধানীতে পুলিশ-শিবিরের সংঘর্ষ; আটক ৪
পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিবির। মিছিলে বাঁধা দিলে পুলিশের সঙ্গে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ৭ জন আহত হন ও ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে
ইথিওপিয়ায় বাস্তুচ্যুতদের শিবিরে ড্রোন হামলা, নিহত ১৪
ইথিওপিয়ার আমহারা অঞ্চলে বাস্তুচ্যুত মানুষের একটি আশ্রয়শিবিরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চালানো একাধিক হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে এ ঘটনা ঘটে।
সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি
অবশেষে ভাঙল জুটি। তার আগেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েছেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের জুটি বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল। দুজনেই ফিফটি তুলে নেন।
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় শিবিরের প্রতিবাদ, চার দফা দাবি
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণসহ চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
















