কুমিল্লার চান্দিনা উপজেলায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে মাসুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকার কে আলী পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আসাদুজ্জামান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে। তবে দুর্ঘটনার পর পর কাভার্ড ভ্যান নিয়ে এর চালক-হেলপার পালিয়ে গেছে।

এআই