প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও কৃষির উপর কর প্রত্যাহারের দাবীতে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীতে রাজধানীর দয়াগঞ্জে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।

রবিবার সকাল নয়টার দিকে যাত্রাবাড়ী (পশ্চিম) থানা আমীর ড. আব্দুল মান্নানের নেতৃত্বে মিছিলটি রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে শুরু হয়ে একটু সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন জামায়াতের যাত্রাবাড়ী (পূর্ব) থানা আমীর 
খন্দকার আবুল ফাতাহ,কোতোয়ালী আমীর আহসান উল্লাহ,কদমতলী(পূর্ব) থানা আমীর গাজী আবুল কাশেম ও ছাত্রনেতা সাদেক বিল্লাহ,রিয়াজ উদ্দিন,শিহাব উদ্দিন প্রমুখ।

ইআর