পটুয়াখালীর কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইউম ও তার সহযোগী ছাবের আহমেদকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে কিছু লিফলেট উদ্ধার করা বলে দাবি পুলিশের।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আজিজুর রহমান জানান, নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এআর