যশোরে পুলিশের ওপর বোমা হামলার মামলার আসামি ও ছিনতাইকারীসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন, শহরের বারান্দীপাড়ার আবদুল গনি মুন্সির ছেলে শাহ আলম (২৭), সেকেন্দার আলীর ছেলে অহিদ (২৫), বাজার রোডের ছবেদ আলীর ছেলে তৌহিদ (২২), খোলাডাঙ্গা এলাকার আবুল কালামের ছেলে জাহিদুল ইসলাম (২৮), চাচড়া রায়পাড়ার মৃত রব মিয়ার ছেলে আবদুল্লাহ আল মামুন (৩৭), চাচড়া মধ্যপাড়ার মৃত সোহরাব শেখের ছেলে ডালিম শেখ (৩২),
ঘোপ জেল রোডের আবুল হোসেনের ছেলে সাইফুল বাসার, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের মৃত ছয়দুল ইসলামের ছেলে মহিউদ্দিন ও ঝিনাইদহের কোটচাদপুর উপজেলা সদরের আবুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম।
যশোরের চাচড়া ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) জামাল উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে জাহিদুল ইসলাম পুলিশের ওপর বোমা হামলা মামলার আসামি এবং অহিদ, শাহ আলম ও তৌহিদ ছিনতাইকারী। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
এআর





