কুমিল্লার বরুড়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো নয় জন।

রোববার সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর সড়কে বরুড়ার চেঙাহাটা কেশনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই উপজেলার মানিকসার গ্রামের হাফেজ রামজান আলী (১৫) ও বদরপুর গ্রামের সিরাজুল ইসলাম (৫০)।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক লুৎফুর রহমান জানান, ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস দুটি অটোরিকশাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। তিশা পরিবহনের নম্বর- ঢাকা মেট্রো ১০-৬৪৭১, সিএনজি- চাঁদপুর-ব ১১-২৫৯২ আরেকটি সিএনজি অনটেস্ট।

নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওএফ