স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঈদের পর ১০০ জন চিকিত্সককে পদোন্নতি দেয়া হবে, ছয় হাজার নতুন চিকিত্সক নিয়োগ দেয়া হবে। শনিবার জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ও প্রস্তাবিত মেডিকেল কলেজ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই জামালপুর মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, ‘ঈদের পরে খালেদা জিয়া জ্বালাও-পোড়াওয়ের কথা ভাবছেন, আর আমরা ভাবছি উন্নয়নের কথা। এটাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য।’

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ