ডিবি পরিচয়ে মাদারীপুরের রাজৈরে কৃষক প্রেমচাঁদ কীর্ত্তনীয়ার ছিনতাই হওয়া দেড় লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদরের ভাঙা ব্রিজ এলাকা থেকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে পাঁচ ছিনতাইকারীসহ এ টাকা উদ্ধার করা হয়।
এ সময় ভুয়া ওয়াকিটকি (পুলিশের ব্যবহৃত মোবাইল), ডিবির ভুয়া জ্যাকেট, হ্যান্ডকাপ ও ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়।
মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, মঙ্গলবার সকালে রাজৈরের টেকেরহাট ইসলামী ব্যাংক থেকে কৃষক প্রেমচাঁদ কীর্ত্তনীয়া দেড় লাখ টাকা উত্তোলন করে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন।
সানেরপাড় এলাকায় ডিবি পরিচয়ে কিছু দুর্বৃত্ত ইজিবাইক থামিয়ে তাকে মাইক্রোবাসে তোলে। পরে মারধর করে মস্তফাপুর ফেলে রেখে টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্য, কালকিনি, ডাসার ও সদর থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় পাঁচ ছিনতাইকারীকে আটক করা হয়।
এসপি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছিল, এমনটাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এসএইচ





