ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সুদৃঢ় ও অন্তরঙ্গ।
মঙ্গলবার সকাল সোয়া ৮টার নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড্যান মজিনা বলেন, জিএসপি পুনর্বহাল নয়, মুখ্য বিষয় হলো বাংলাদেশের পোশাক খাতের পূর্ণ রূপান্তর করা। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা দরকার।
তিনি বলেন, দেশে যাতে আর রানা প্লাজার মতো কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
রাষ্ট্রদূত বলেন, নতুন করে পোশাক খাতকে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে হবে। পোশাক শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করাসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থা উন্নত করতে হবে। আর তা হলেই পোশাক খাত দেশের ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হবে। তখন জিএসপি নিয়ে কোনো সমস্যা হবে না।
তিনি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হিসেবে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা দুটিকে চিহ্নিত করে বলেন, এই দুই জেলায় মৎস্য সম্পদ রয়েছে। এখানকার কৃষি ব্যবস্থাও ভালো। এ দুটি এলাকাকে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে উল্লেখ করেন তিনি।
মজিনা বলেন, শুধু ঢাকার নই সারাদেশের রাষ্ট্রদূত। আমি একজন স্থপতি। আমার হাত আমলার হাত নয়।
তিনি বলেন, দুই দেশের জনগণের সঙ্গে মৈত্রীর সেতুবন্ধন তৈরি করি। বাংলাদেশ একটি সুন্দর সমৃদ্ধময় দেশ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্রের দূতাবাসের কয়েকজন কর্মকর্তা, নেত্রকোনা জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, পুলিশ সুপার জাকির হোসেন খান প্রমুখ।
[b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা দরকার: মজীনা
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন সুদৃঢ় ও অন্তরঙ্গ। মঙ্গলবার সকাল সোয়া ৮টার নেত্রকোনা সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।





