নরসিংদী সদর উপজেলায় রহিম বাদশা (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে শহরের দত্তপাড়া মহল্লার মেঘনা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, রোববার রাতে কে বা কারা তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপর রহিম রাতে আর বাড়ি ফেরেনি। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে কিছুই বলতে পারছে না রহিমের পরিবার বা পুলিশ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আবুল কাশেম জানান, রহিম এলাকার একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





