পাবনা সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (১২) এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উপজেলার বাংলাবাজার এলাকায় অজ্ঞাতপরিচয় এক কিশোরের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এমকে





