গোপালগঞ্জ সদর উপজেলায় ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
সোমবার (০৭ মে) সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই ধান কাটা শ্রমিক গোপালগঞ্জে ধান কাটা শেষ করে তারা ধান নিয়ে খুলনা বটিয়াঘাটায় ফিরছিলেন।
এমবি





