নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাটির দেয়ালচাপায় নিতাই রায় (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
উপজেলার খাজুরা লাহিড়ীপাড়া এলাকায় মঙ্গলবার সকালে মাটির দেয়াল ভাঙার কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়। নিতাই রায় একই এলাকার জোগেশ চন্দ্র রায়ের ছেলে।
নলডাঙ্গা থানার অফিসার ইন চার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, সকালে খাজুরা লাহিড়ীপাড়ার আকবর আলীর বাড়ির প্রাচীরের মাটির দেয়াল ভাঙার কাজ করছিলেন নিতাই। একপর্যায়ে দেয়ালটি ভেঙে তার উপর পড়ে।
ওসি জানান, আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএইচ





