ঢাকা-মুন্সিগঞ্জ ও ঢাকা-দোহার রোডে ২৪ আগস্ট রোববার ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত হয়েছে।

দক্ষিণবঙ্গ কোচ ও বাস মালিক সমিতি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের হস্তক্ষেপে ধর্মঘট স্থগিত করা হয়েছে। আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্ভুত সমস্যা সমাধানে এক সভা আহ্বান করা হয়েছে। সেই আহ্বানে সাড়া দিয়ে ঐ দিন সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন মালিক ও শ্রমিক নেতারা।

সমস্যা সমাধানে ২৮ আগস্ট সিদ্ধান্ত না হলে পরবর্তী কর্মসূচি জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ