যশোর কেন্দ্রীয় কারাগারে ওয়াজেদ আলী (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
যশোর ২৫০শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওয়াজেদ আলী যশোরের ঝিকরগাছা উপজেলার মউতা গ্রামের আমির আলীর ছেলে।
যশোর কেন্দ্রীয় কারাগারের রক্ষী তরিকুল ইসলাম জানান, ভোরে ওয়াজেদ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
ওয়াজেদ আলী একটি মামলায় ১৪ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি।
জেআই





