জয়পুরহাটের শিমুলতলীতে ট্রেনের ছাদ থেকে পড়ে পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আহতদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। রোববার এ ঘটনা ঘটে।
স্টেশন পার হওয়ার পর শিমুলতলী এলাকায় হঠাৎ ব্রেক কষতে বাধ্য হন চালক। কারণ, হোসপাইপ খুলে ফযাওয়ায় তখন বিচ্ছিন্ন হয়ে যায় পেছনের কয়েকটি বগি।
ট্রেন ব্রেক কষার সময়ও বিচ্ছিন্ন বগিগুলো ছিলো সচল। সামনের বগিগুলোর সঙ্গে ধাক্কা লাগলে পেছনের বগির ছাদে থাকা আরোহীরা পড়ে যেতে থাকেন একে একে। ট্রেনের চাকায় কাটা পড়েন সবাই।
ঘটনাস্থলেই মারা যান একজন। ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে নিযে যায় জয়পুরহাট হাসপাতালে। সেখানে মারা যান আরও চার জন।
ট্রেনটি ছিলো তেলবাহী। তাই এতে ছিলো না যাত্রী পরিবহণের সুযোগ। কিন্তু টাকা নিয়ে ছাদে যাত্রী তুলেন নিরাপত্তা কর্মীরা। এর দায়ে তিন জনকে কর্মীকে সাময়িক বরখান্ত করেছে রেলওয়ে।
ইআর





