বেশ কিছুদিন একটানা রাজনৈতিক সংঘাত-সংঘর্ষ ও অরাজকতার পরে গত কয়েকমাস বাংলাদেশে কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় জাপান স্বস্তিবোধ করছে। আগামীতে পরিবেশ শান্তিপূর্ণ থাকলে বাংলাদেশের সাথে কাজ করা বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করা সহজ হবে।
আজ (বুধবার) সকালে জাতীয় প্রেসক্লাবে কুটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত শিরো সাদোশিরো এ মন্তব্য করেন।
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছেন অনেক জাপানী ব্যবসায়ী-সম্প্রতি করা এমন মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে জাপানী রাষ্ট্রদূত বলেন, গত বছরের শেষ দিকে যখন বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তখন জাপানের বেশ কিছু বড় কোম্পানি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। তারা বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত পরিবর্তন করে অন্য দেশের দিকে চলে যায়।
তবে, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা ভালো রয়েছে এমন মন্তব্য করে জাপানি রাষ্ট্রদূত বলেন, অন্তত এখন রাস্তায় গাড়ি ভাংচুর করা হয় না, গাড়িতে আগুন জ্বালানো হচ্ছে না। কিন্তু পরিস্থিতি কতটা শান্ত থাকবে সে ব্যাপারে সন্ধিহান প্রকাশ করেন তিনি।
বর্তমান সরকারের পাঁচ বছরের পূর্ণ মেয়াদেই বাংলাদেশের সাথে স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখে কাজ করতে জাপানের কোন আপত্তি বা অসুবিধা নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে এবং সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে যে সহিংসতা দেখা দিয়েছে তাতে ভবিষ্যতে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন কতটা হতে পারে বলে আপনি মনে করেন- এমন প্রশ্নের উত্তরে জাপানি রাষ্ট্রদূত বলেন, আরও বেশি বেশি সংলাপ দরকার।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উচিত রপ্তানি খাতকে আরও প্রসারিত করা। গার্মেন্টস খাতের মতো আরও নতুন নতুন খাতকে রপ্তানির আওতায় নিয়ে আসা।
আমরা বাংলাদেশের সাথে আরও গভীর সম্পর্ক করতে চাই, আরও বেশি ডায়ালগ চাই-এমন মন্তব্য করে রাষ্ট্রদূত বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৃতীয়বারের মতো জাপান সফরে জাপানের সেই আগ্রহের বহি:প্রকাশ ঘটবে।
উল্লেখ্য, আগামী ২৫ থেকে ২৮ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফর করবেন। এটা প্রধানমন্ত্রীর তৃতীয় সফর। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
জাপান ও বাংলাদেশ যাতে ভবিষ্যতে আরও বেশি করে একসাথে কাজ করতে পারে তার বিভিন্ন দিক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময়ে আলোচনা হবে বলেও জানান রাষ্ট্রদূত।
ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাবের) প্রেসিডেন্ট মাইনুল হোসেনের সঞ্চালনায় মিট দ্য প্রেস অনুষ্ঠানে ডিক্যাবের সদস্য ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
জাতীয়
রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ না থাকলে বিনিয়োগ কমবে: জাপানি রাষ্ট্রদূত
বেশ কিছুদিন একটানা রাজনৈতিক সংঘাত-সংঘর্ষ ও অরাজকতার পরে গত কয়েকমাস বাংলাদেশে কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করায় জাপান স্বস্তিবোধ করছে। আগামীতে পরিবেশ শান্তিপূর্ণ থাকলে বাংলাদেশের সাথে কাজ করা বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করা সহজ হবে





