ছাত্ররদের অবস্থান কর্মসূচিতে শুধু টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। আমি শুনেছি একজন ছাত্র আহত হয়েছে তবে এটা পরস্পর বিরোধী কথা।

এভাবেই সাত কলেজের শিক্ষার্থীদের ওপর হামলায় পুলিশের অবস্থান ব্যাখ্যা করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

পাশাপাশি কোনো দাবি-দাওয়া থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অফিসের সামনে অবস্থান না নিয়ে রাস্তা অবরোধ করার সমালোচনা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ শনিবার সকালে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, সম্প্রতি রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কিছু দাবি-দাওয়া নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটাচ্ছে, যা জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি করছে।

গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেন।

পুলিশের বেঁধে দেওয়া আধা ঘণ্টা সময়ের পরও অবস্থান চালিয়ে গেলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিপেটা করে পুলিশ। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেট সিদ্দিকুর রহমান নামের এক শিক্ষার্থীর চোখে বিদ্ধ হয়েছে বলে দাবি করেন সহপাঠীরা। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে।

পুলিশের বক্তব্য হচ্ছে যে ছাত্ররা যে ফুলের টব ছুড়ে মেরেছে পুলিশের দিকে, ঢিল ছুড়ে মেরেছে সেটার আঘাত লেগে থাকতে পারে। এবং ছাত্ররা বলেছে, না টিয়ার শেল তার কপালে লেগেছে। এটা কোনটি সেটি আমরা অনুসন্ধার করে দেখছি।’

এদিকে আহত সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশা খুবই কম বলে জানিয়েছেন অস্ত্রোপচারকারী চিকিৎসক।

আজ সিদ্দিকুরের অস্ত্রোপচার শেষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (গ্লুকোমা) ইফতেখার মো. মুনির সাংবাদিকদের বিষয়টি জানান।

জেড