ভোলায় দুর্যোগপূর্ণআবহাওয়ার কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ ও ট্রলার চলাচলেনিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ আদেশ জারি করেবাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়।

দূরপাল্লাররুটগুলোর মধ্যে রয়েছে- ভোলা-বরিশাল, বোরহানউদ্দিন-বরিশাল, লালমোহন-কালাইয়া, ভেলুমিয়া-ধুলিয়া, দৌলতখান-আলেকজেন্ডার, ভোলা-রামগতি, ভোলা-লক্ষ্মীপুর।

ভোলার বিআইডব্লিউটিএ’র দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ নাসিম গণমাধ্যমকে জানান, ২ নম্বর সর্তক সংকেত থাকায় এ নির্দেশ দেয়া হয়েছে।

 

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ