সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদের পর এবার গ্রেফতার হয়েছেন সিরাজগঞ্জ শহর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহরিয়ার শিপু (২৭)।

শিপু পৌর এলাকার মাছুমপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে। মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার মাছুমপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার ভোরে সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ ও নাশকতাসহ ১৫টি মামলায় গ্রেফতার হন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদকে (৩৬)।

এমকে