চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্ণেল হাট এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, গাড়ি চাপার পর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের আনুমানিক বয়স ৪০ বছর।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





