ভারতের পেট্রাপোল স্থলবন্দরে শ্রমিকদের দু’পক্ষের সমঝতা বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
ফলে রোববার সকাল সাড়ে ৮টা থেকে বেনাপোল বন্দরের সঙ্গে পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য পূনরায় শুরু হয়েছে।
বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ জানায়, পেট্রাপোল বন্দরে বিহারী ও বাঙালি শ্রমিকরা আমদানি পণ্য খালাসের কাজ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে শনিবার বিকেল ৪টা থেকে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। দু’পক্ষের মধ্যে সমঝতা বৈঠক হওয়ার পর রোববার সকাল থেকে বাণিজ্য স্বাভাবিক হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সুপার এন, জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





