নাটোরের বাগাতিপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে আবদুল হান্নান নামে এক নার্সারি মালিকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে ওই গ্রামের একটি সড়কের ওপর থেকে আবদুল হান্নানের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রোববার বাড়ি থেকে বের হওয়ার পর উপজেলার মালঞ্চী গ্রামের জমির মুন্সীর ছেলে আবদুল হান্নান আর ফিরে আসেনি।

সকালে হান্নানের বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তার লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

ঢাকা,২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর