নজরুল ইসলাম (৩০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকাল ৩ টায় কুমিল্লার দুর্গাপুর উত্তর ইউনিয়নের আনন্দপুর গ্রামের একটি বিল্ডিংয়ের সেফটি ট্যাংকি থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।

এ ঘটনায় পুলিশ নিহতের দুই বন্ধু জাকির ও হানিফকে আটক করেছে।

নিহত নজরুল ইসলাম ফেনী পরশুরাম উপজেলার চাঁদপুটিয়া গ্রামের নবীউল্লাহর ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে চলতি বছর বিএ পাস করেন।

থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, দুপুরে মৃতদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জেএ