স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওআইসির রাষ্ট্রদূতরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনে বাংলাদেশ আরও ফলপ্রসূ ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূতরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসির রাষ্ট্রদূতদেরকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতে ওআইসিভুক্ত দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
এসময় ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন— ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূত।
এনএইচ





