কুমিল্লার চৌদ্দগ্রামে লেগুনা ও কভার্ডভ্যানের সংঘর্ষে দুই নারী পোশাককর্মীর নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছপুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে বলে চৌদ্দগ্রাম থানার ওসি ফরহাদ হোসেন জানান।

নিহতদের মধ্যে জানু আক্তার (৩০) চৌদ্দগ্রাম শমসেরপুর গ্রামের আবদুল সাত্তারের মেয়ে। আরেকজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা স্থানীয় আমিনশাক গার্মেন্টে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে কারখানার বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল ১০টার দিকে পুলিশ তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের মিয়াবাজার থেকে ফেনীগামী লেগুনা (ঢাকা মেট্রো-ট-১১-১০৭৫) শ্রমিক নিয়ে ছুপুয়া এলাকায় আমির শার্টস গার্মেন্টসের সামনে পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়।

ফলে লেগুনাটি উল্টে গিয়ে ১১-১২ জন শ্রমিক আহত হন। স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক সীমাকে মৃত ঘোষণা করেন।

এআই