রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। জানা যায়, নিহত ডাকাতের নাম বাদশা (২৮)।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে বাড্ডা পোস্ট অফিসের গলিতে ডাকাতির সময় পুলিশের গুলিতে বাদশা ডাকাত গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১টায় তিনি মারা যান।
বাড্ডার পোস্ট অফিস গলিতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আগে থেকে সেখানে অবস্থান নেয় পুলিশ। তিন সদস্যের ওই ডাকাত দলকে পুলিশ চ্যালেঞ্জ করলে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ডাকাত সদস্য বাদশা পায়ে গুলিবিদ্ধ হয়। আহত বাদশাকে পুলিশ আটক করতে সক্ষম হয় বলে জানান বাড্ডা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুল জলিল জানান।
তিনি আরো জানান, ডাকাত সদস্যের ফেলা যাওয়া দুটি চাপাতি উদ্ধার করা হয়। আহত ডাকাত সদস্য বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১টায় তার মৃত্যু হয়। এই বিষয়ে থানায় একটি মামলার প্রস্তুতি চলচ্ছে।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
বাড্ডায় পুলিশের গুলিতে ডাকাত নিহত
রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। জানা যায়, নিহত ডাকাতের নাম বাদশা (২৮)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে বাড্ডা পোস্ট অফিসের গলিতে ডাকাতির সময় পুলিশের গুলিতে
শশীভূষণ থানা পুলিশের বিশেষ অভিযান ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত সদস্য গ্রেফতার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের এক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শিক্ষা প্রকৃত না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: অধ্যাপক মুজিবুর রহমান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, শিক্ষা প্রকৃত না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়।
ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেফতার
দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির সরঞ্জামাদি এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার
নাটোরের লালপুর উপজেলার অর্জনপুর-বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলসে সংঘটিত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান বলেছেন, ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়। তারা নিজেদের অনেক কিছু দিতে পারলেও জনগণকে কিছু দিতে পারবে না। গত তিন মাসে তার প্রমাণিত হয়েছে। আগে শোনা যেতো সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। এখন শোনা যাচ্ছে সবাই খারাপ শুধু প্রধানমন্ত্রী ভালো। মূলত ফ্যাসিস্ট আমলের দেখিয়ে দেওয়া পথেই এই সরকার হাঁটছে। তারা জনগণের ভাগ্য উন্নয়ন করতে পারবে না।
















