২০ দলের ডাকা দেশব্যাপী হরতাল অবরোধে নাশকতার আশঙ্কায় রাজধানীতে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি খুদে বার্তায় জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা সবাই বিএনপি, জামায়াত ও গণতান্ত্রিক পার্টির নেতাকর্মী বলে ওই বার্তায় জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেলের উপকমিশনার মাসুদুর রহমান।
এআর





