বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ট্যাক্সেস জার্নালের সম্পাদক ও ঢাকাস্থ চাপাইনবাবগঞ্জ ফোরামের সেক্রেটারী এডভোকেট মো. দেলওয়ার হোসেনের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ্ব মইনুদ্দিন মন্ডলের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।
আজ (১০ আগস্ট) এক শোকবার্তায় নুরুল ইসলাম বুলবুল মরহুম মইনুদ্দিন মন্ডলের সমাজসেবায় বিভিন্ন অবদানের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
নুরুল ইসলাম বুলবুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।
মরহুম আলহাজ্জ্ব মইনুদ্দিন মন্ডল বৃহস্পতিবার (০৯ আগস্ট) দিবাগত রাত ২ টায় চাপাই নবাবগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত সমস্যা’সহ নানাবিধ শারিরীক জটিলতায় ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ (শুক্রবার) বাদ আসর মরহুমের নামাজে জানাজা চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী মোহাম্মদ আব্দুল্লাহ সাইফ স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই তথ্য জানানো হয়।
এমবি





