ব্যবসায়ীর কাছ থেকে কোরবানির চামড়া ছিনতাই করেছে ছাত্রলীগের কর্মীরা। শুক্রবার সন্ধায় রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে চামড়া ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

চামড়ার মালিক ফাহিম মজুমদার জানান, তিনি সেগুনবাগিচা থেকে দু'টি চামড়া নিয়ে রিকশায় করে জিগাতলা যাচ্ছিলেন। এলিফ্যান্ট রোডের বাটা সিগনাল মোড়ে আসতেই একটি মোটর সাইকেলে দু'জন লোক এসে রিকশার গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই চামড়া ছিনিয়ে নিয়ে যান তারা।

তিনি জানান, আশপাশের লোকজনের সাহায্য জন্য ডাকাডাকি করলেও কোন সাড়া মিলেনি। কারণ হিসেবে প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ছাত্রলীগের ছেলে। আমরা কিছু করতে চাইলে পরে আমাদের ক্ষতি হবে।

ফাহিম মজুমদার বলেন, অনেক কিছু চোরি-ছিনতাইয়ের ঘটনা শুনেছি, তবে চামড়া ছিনতাইয়ের মত ঘটনা ঘটবে সেটা আমার জানা ছিল না।

প্রত্যক্ষদর্শীদের একজন লুৎফর রহমানের কাছে ছিনতাইকারীদের নাম ঠিকানা ও মোটর সাইকেলের নম্বর জানতে চাইলে তিনি কিছু বলতে রাজি হননি।

এমএ