ঈদের তৃতীয় দিনেও আলমগীর নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়। আলমগীর রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের আজিজুল হকের ছেলে।

ঠাকুরগাঁও ৩০ বিজিবি’র গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ বিন ইসহাক বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় ঘাস কাটতে গেলে ৩৭৩/৩ পিলারের ৫০ গজ ভেতর থেকে বিএসএফ’র ১২১ ব্যাটালিয়নের কুকড়াদহ ক্যাম্পের টহল দল আলমগীরকে ধরে নিয়ে যায়। আটক বাংলাদেশিকে ফেরতের জন্য বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানালেও বিএসএফ তাতে এখন পর্যন্ত সাড়া দেয়নি।

ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই