কুমিল্লার আদর্শ সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম (৪৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১৩ মে) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

কোতোয়ালি থানার পরিদর্শক শামসুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

ওএফ