সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরের পানিতে ডুবে কাজল রেখা নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার ভায়রা গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুরে ডুবে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের শেখ লিয়াকত আলীর মেয়ে।
এলাকাবাসী জানান, কাজল খেলা করতে করতে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী।
তালা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





